বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
রাজধানী রাজধানীর মোহাম্মদপুরে ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি
logo

রাজধানীর মোহাম্মদপুরে ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি

২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক।

এ সময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো: ১। ইউসুফ(২৬) ২। সিয়াম(২৩) ও ৩। জহুরুল(২২) মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন