এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখ নূরে আলম রিফাত (২৩), পিতা- মোঃ খোরশেদ আলম বর্তমান ঠিকানা ১৩৫/৫ মালিবাগ ১ম লেন, শাহজাহানপুর, ঢাকা হতে সকাল ০৬:৪৫ ঘটিকার তার নিজ জেলা লক্ষ্মীপুর গমনের জন্য বাসা হতে বের হয়।
বাসার নিকটে ব্যাটারি চালিত রিকশায় করে দুই জন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে জোরপূর্বক ভিকটিমের নিকট হতে একটি আইফোন ও মানিব্যাগে রক্ষিত ৭,৫০০/- টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৭ তারিখ ১৪ অক্টোবর ২০২৫। পরবর্তীতে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারী (১) মোঃ সুজন (৩০), পিতা: আবুল হাসেম, গ্রাম: জহুতপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লাকে রাজধানীর খিলগাঁও এলাকা এবং (২) মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা: মোঃ শকু, গ্রাম: অরিন্দরা বাজার, থানা: সদর, জেলা: শেরপুর’কে শাহজাহানপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। ধৃত আসামিদের নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত ০১টি ব্যাটারি চালিত রিকশা ও ০১টি মোবাইল উদ্ধার করা হয়। ধৃত আসামি মোঃ সুজন একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ০২টি, খিলগাঁও থানায় ০১টি ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ০১টিসহ সর্বমোট ০৪টি মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব