বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ রাজধানীর লালবাগে অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার
logo

রাজধানীর লালবাগে অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার

গত ০১/০১/২০২৫ তারিখ অটোরিক্সা চালক মাহবুব আলম (৩২) থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্য সোহাগ @ ভাতু সোহাগ (৩০)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ রাজধানীর লালবাগ থানাধীন ২৪নং ওয়ার্ডের অন্তর্গত জেএন সাহা রোডস্থ এলাকায় ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আসামীদের আক্রমনে ভিকটিম মাহবুব হাতের বাহু, মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করে। 

পরবর্তীতে ভিকটিম মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহবুবের মা মোছা: আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় এজহারনামীয় আসামী ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০১, তারিখ- ০২/০১/২০২৫., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় গত ১৪/০৬/২০২৫ তারিখ  র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এলাকায় অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ @ ভাতু সোহাগ (৩০), পিতা- গিয়াস উদ্দিন, সাং- কেল্লার মোড়, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন