বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ রাজধানীর কলাবাগান থানার মামলার ১ জন গ্রেফতার
logo

রাজধানীর কলাবাগান থানার মামলার ১ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, হত্যা, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে র‌্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রেখেছে|

গত ১৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.২৫ ঘটিকায় সংঘটিত ভিকটিম কাজী আব্দুল মুমিত (৩৫) ও তার স্ত্রী’সহ ডিএমপি, ঢাকার কলাবাগান থানাধীন রাসেল স্কয়ার নিকটস্থ বাসকাউন্টারে যাওয়ার পথে আসামি সিয়াম হাওলাদার’সহ ৩/৪ জন ব্যক্তি ভিকটিমের স্ত্রীর হাতের ভ্যানিটি ব্যাগে থাকা নগদ টাকা, ¯^র্ণলঙ্কার ও মোবাইলফোন’সহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়| এ ঘটনায় ডিএমপি, ঢাকার কলাবাগান থানায় মামলা নং- ০৮, তারিখ- ২২/১১/২০২৫, ধারা- ৩৯২ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন| 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল ২১/০৪/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৭:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানী এবং র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এর একটি যৌথ অভিযানিক দল শরীয়তপুর জেলার পালং থানাধীন কোটবাড়ী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত আসামি সিয়াম হাওলাদার (৩৫), পিতা- রতন হাওলাদার, সাং- চরপাতিনিধি, থানা- পালং, জেলা- শরীতপুর’কে গ্রেফতার করে|

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন| র‌্যাব-১০ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

খুঁজুন