বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীর ধোলাইপাড়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের তিন সদস্য গ্রেফতার
logo

রাজধানীর ধোলাইপাড়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের তিন সদস্য গ্রেফতার

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সম্মুখে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮) ২। কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) ৩। কদমতলী থানা যুবলীগের সদস্য  ইদ্রিস আলী ঈশান (২২)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গত (৩১ মে ২০২৫ ) শনিবার  বিকাল অনুমান ০২.৫৫ ঘটিকায়   ঢাকা-মাওয়া  মহাসড়কের ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর হতে তিন জনকে  গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে আরও জানা যায়,শনিবার বিকাল আনুমানিক ০২.৫৫ ঘটিকায়  আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু  লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হলে তাৎক্ষণিক ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। 

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা  করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন