র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৫/০৪/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০|
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ২০ (বিশ) কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা), সহ তিনজন ব্যক্তিকে আটক করে| আটককৃত ব্যক্তিদেরর নাম ১| মো: সারোয়ার হোসেন (৪২), পিতা- মো: আব্দুল লতিফ মৃধা, সাং- উত্তরগাছা, থানা- মুলাদী, জেলা- বরিশাল, ২| মো: রুবেল হোসেন (৩৮), পিতা- মৃত সুন মিয়া, সাং- বালুরচর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা ও ৩| মো: ফরহাদ হোসেন(২৬), পিতা- মৃত তফাজ্জল সিকদার, সাং- চরফ্যাশন, থানা- দক্ষিণ আইছা, জেলা- ভোলা বলে জানা যায়| এসময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫,৮৭৫/- (পাঁচ হাজার আটশত পঁচাত্তর টাকা) উদ্ধার করা হয়|
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে|
র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|
রাজধানীর ডেমরা হতে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
রাজধানীর ডেমরা হতে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৫/০৪/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ২০ (বিশ) কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার
মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা), সহ তিনজন ব্যক্তিকে আটক করে| আটককৃত ব্যক্তিদেরর নাম ১| মো: সারোয়ার হোসেন (৪২), পিতা- মো: আব্দুল লতিফ মৃধা, সাং- উত্তরগাছা, থানা- মুলাদী, জেলা- বরিশাল, ২| মো: রুবেল হোসেন (৩৮), পিতা- মৃত সুন মিয়া, সাং- বালুরচর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা ও ৩| মো: ফরহাদ হোসেন(২৬), পিতা- মৃত তফাজ্জল সিকদার, সাং- চরফ্যাশন, থানা- দক্ষিণ আইছা, জেলা- ভোলা বলে জানা যায়| এসময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫,৮৭৫/- (পাঁচ হাজার আটশত পঁচাত্তর টাকা) উদ্ধার করা হয়| প্রকাশ থাকে যে,
গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে| র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত