বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীর চকবাজারে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক রিমানা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ সীলগালা
logo

রাজধানীর চকবাজারে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক রিমানা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ সীলগালা

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল- এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/১১/২০২৫ তারিখে র‌্যাব সদর দপ্তরের মোঃ আবু হাসান, আইন কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ফয়জুনেছা আক্তার, মনিটরিং এন্ড এনর্ফোসমেন্ট উইং পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় মো: জসিম’কে ১,৫০,০০০/- টাকা জরিমানা, মো: আলামিন’কে ১,০০,০০০/- টাকা জরিমানা এবং বাবুল’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ প্রতিষ্ঠান গুলো সীলগালা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন