র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ এপ্রিল ২০২৬ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার বাড্ডা এলাকা হতে কতিপয় ব্যাক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকারযোগে মহাখালীর দিকে যাবে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-১ এর অভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২ রোড নাম্বার ১১৮ ক্যাপস্টোন স্কুলের সামনে টহল টিমের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে ৫৯৯ বোতল (৪৪৯.২৫ লিটার) বিদেশী মদ যার আনুমানিক মূল্য ৩৫,৯৪,০০০/- (পয়এিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা) একটি সাদা রঙের প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল হাসান (২১)’কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য ডিএমপি ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানী ডিএমপির গুলশান থানা এলাকা হতে ৩৬ লক্ষ টাকার বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
রাজধানী ডিএমপির গুলশান থানা এলাকা হতে ৩৬ লক্ষ টাকার বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ এপ্রিল ২০২৬ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে
পারে যে, ডিএমপি ঢাকার বাড্ডা এলাকা হতে কতিপয় ব্যাক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকারযোগে মহাখালীর দিকে যাবে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-১ এর অভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২ রোড নাম্বার ১১৮ ক্যাপস্টোন স্কুলের সামনে টহল টিমের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে ৫৯৯ বোতল (৪৪৯.২৫ লিটার) বিদেশী মদ যার আনুমানিক মূল্য ৩৫,৯৪,০০০/- (পয়এিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা) একটি সাদা রঙের
প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল হাসান (২১)’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য ডিএমপি ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত