বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী পৃথক অভিযানে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ
logo

পৃথক অভিযানে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। তামান্না আক্তার (২৭) ও ২। ফরিদা বেগম (৫৩)।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা হতে তামান্নাকে গ্রেফতার করা হয়। একই তারিখ সকাল ০৯:১৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়স্থ এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক  শ্যামপুর থানার একটি টিম তথ্য পায়, শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকার একটি বাসার সামনে এক নারী মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি তামান্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার ৫৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা।অন্যদিকে একই তারিখ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়স্থ এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুই নারী মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে  রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন