বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মরণে আলোচনা ও ‘বাসপ পুরস্কার’-২০২৬ প্রদান ২৬ এপ্রিল
logo

প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মরণে আলোচনা ও ‘বাসপ পুরস্কার’-২০২৬ প্রদান ২৬ এপ্রিল

উপমহাদেশের প্রখ্যাত আইনজ্ঞ, প্রাজ্ঞ চিন্তাবিদ ও নির্ভীক বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)।

‘অনিন্দ্র সমাজ গড়তে আমাদের ইনসাফের ভূমিকা’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য মিলনায়তনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাসপের চেয়ারম্যান ও নব্বই দশকের উল্লেখযোগ্য কবি রানা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এ উপলক্ষে তাঁকে আজীবন সম্মাননা হিসেবে ‘বাসপ পুরস্কার’-২০২৬ প্রদান করা হবে।

প্রয়াত বিচারপতির স্মৃতিচারণ করবেন তাঁর উত্তরসূরি, সাবেক তথ্য সচিব এবং বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। একই সঙ্গে অনুষ্ঠানে ‘প্রকৃতি ও প্রতিবাদী কবিতা’ শীর্ষক সম্পাদিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে, যা সাহিত্যপ্রেমীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন অবসরপ্রাপ্ত মেজর মো. ইউসুফ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল ফোরকান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিসেবী সৈয়দা সায়কা রোজি। এছাড়া গীতিকবি শান্তা মিঠুসহ দেশের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজনটি আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

বাংলাদেশ সংস্কৃতি পরিষদের মহাসচিব কবি মুহাম্মদ রুদ্র জানিয়েছেন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ নির্মাণে ‘ইনসাফ’-এর চর্চা ও প্রয়োগ নিয়ে জনমত গড়ে তোলা এবং বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি সংশ্লিষ্ট সুধীজনকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

খুঁজুন