ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের জানানো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চার শতাধিক প্রার্থী।
নির্বাচন কমিশনে (ইসি) আপিলের ওপর রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত টানা ৯ দিনের শুনানিতে এসব প্রার্থী ভোটের মাঠে ফিরে আসার সুযোগ পেলেন। যা মোট আপিলকারীর ৬৫ শতাংশের বেশি।
অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও প্রতিপক্ষের আপিলের জেরে বিএনপির চারজনের প্রার্থিতা বাতিল করেছে ইসি। তারা হলেন কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা-১০ আসনের আব্দুল গফুর ভূঁইয়া, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর ও যশোর-৪ আসনের তালহা শাহরিয়ার (টিএস) আইয়ুব।
শেষ দিনের শুনানি: গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটরিয়ামে নবম ও শেষ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, শেষ দিনে ৬৩টি আবেদনের শুনানি নেওয়া হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি ও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আপিল মঞ্জুর হয়। নামঞ্জুর করা হয় ৩৫টি আপিল। যার মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি, গ্রহণের বিরুদ্ধে ১৬টি ও বাতিলাদেশ বহাল রাখা-সংক্রান্ত একটি আপিল নামঞ্জুর হয়। এছাড়া শুনানিকালে তিনটি আপিল আবেদন প্রত্যাহার ও কমিশন দুটি আবেদন অপেক্ষমাণ রেখেছে। শুনানিতে একজন আপিলকারী অনুপস্থিত ছিলেন।
কোন দিন কতজন সফল: ইসির তথ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে ৫১, দ্বিতীয় দিনে ৫৮, তৃতীয় দিনে ৪১, চতুর্থ দিনে ৪৪, পঞ্চম দিনে ৭৩, ষষ্ঠ দিনে ৩৩, সপ্তম দিনে ৬০, অষ্টম দিনে ৪৪ ও শেষ দিনে ২১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ শতাধিক প্রার্থী
প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ শতাধিক প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের জানানো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চার শতাধিক প্রার্থী।নির্বাচন কমিশনে (ইসি) আপিলের ওপর রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত টানা ৯ দিনের শুনানিতে এসব প্রার্থী ভোটের মাঠে ফিরে আসার সুযোগ পেলেন। যা মোট আপিলকারীর ৬৫ শতাংশের বেশি।অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও প্রতিপক্ষের আপিলের জেরে বিএনপির চারজনের প্রার্থিতা বাতিল করেছে ইসি। তারা হলেন কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা-১০ আসনের
আব্দুল গফুর ভূঁইয়া, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর ও যশোর-৪ আসনের তালহা শাহরিয়ার (টিএস) আইয়ুব।শেষ দিনের শুনানি: গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটরিয়ামে নবম ও শেষ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, শেষ দিনে ৬৩টি আবেদনের শুনানি নেওয়া হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি ও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আপিল মঞ্জুর হয়। নামঞ্জুর করা হয় ৩৫টি আপিল। যার মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি, গ্রহণের বিরুদ্ধে
১৬টি ও বাতিলাদেশ বহাল রাখা-সংক্রান্ত একটি আপিল নামঞ্জুর হয়। এছাড়া শুনানিকালে তিনটি আপিল আবেদন প্রত্যাহার ও কমিশন দুটি আবেদন অপেক্ষমাণ রেখেছে। শুনানিতে একজন আপিলকারী অনুপস্থিত ছিলেন।কোন দিন কতজন সফল: ইসির তথ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে ৫১, দ্বিতীয় দিনে ৫৮, তৃতীয় দিনে ৪১, চতুর্থ দিনে ৪৪, পঞ্চম দিনে ৭৩, ষষ্ঠ দিনে ৩৩, সপ্তম দিনে ৬০, অষ্টম দিনে ৪৪ ও শেষ দিনে ২১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত