বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ পল্লবীতে মেট্রোরেলের নিচে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেফতার
logo

পল্লবীতে মেট্রোরেলের নিচে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০১ জুন ২০২৫, ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-ডি, বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর পল্লবীতে মেট্রোরেলের নিচে বহুল আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ০২ জনকে গ্রেফতারসহ ০৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে।  গ্রেফতারকৃতরা হলোঃ

(ক) পারভেজ @বাংলা পারভেজ (৩০), জেলা-ঢাকা।
(খ) মোঃ ইসমাইল হোসেন (২৭), জেলা-ঢাকা।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সিএনজি/অটোরিক্সায় করে ছিনতাই এর উদ্দ্যেশ্যে উপযুক্ত টার্গেটের জন্য ঘুরে বেড়াতো। গত ২৪ মে ২০২৫ রাতে পল্লবী মেট্রো রেল ষ্টেশনের নিচে ভিকটিম আল-আমিন রানা (৩২) কে একা পেয়ে পথরোধ করে তার কাছ থেকে আই ফোন-১৩ মডেলের মোবাইলটি ছিনিয়ে নেয়। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হলে র‌্যাব আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেফতার করে।  

আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তাদের দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনতাই করতো। পরবর্তীতে এসব ছিনতাইকৃত মোবাইলফোনসমূহের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রয়  করতো। 

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন