বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ ১৬ জন গ্রেফতার
logo

পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ ১৬ জন গ্রেফতার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাবিত ইবনে (৩৩) ২। রফিকুল ইসলাম (১৮) ৩। ফারুক (২৭) ৪। আরিফ (২৬) ৫। সাজ্জাদ (২২) ৬। আলামিন (২৮) ৭। রাকিব মিয়া (৩০) ৮। ইয়াসিন (২০) ৯। শরিফ (২৪) ১০। মেহেদি হাসান বাপ্পি (২৪) ১১। সলেমান (২০) ১২। আখতারুজ্জামান টিটপ (৫৭) ১৩। বায়োজিদ ওরফে রানা (২৫) ১৪। রায়হান (২৭) ১৫। রাজু (৩০) ও ১৬। সুজন (২৫)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫. রাত মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি  গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই গ্রুপের সদস্য রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা রুজু হলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। ইতিপূর্বে পাঠালি  গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে রাত রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ গ্রেফতার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরীফকে গ্রেফতার করা হয়। শরীফের দেয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। পাঠালি  গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন