বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ডিএমপির রমনা বিভাগের বিশেষ অভিযান: মালামাল জব্দ, গ্রেফতার ১০
logo

অবৈধ ভাসমান দোকান উচ্ছেদে ডিএমপির রমনা বিভাগের বিশেষ অভিযান: মালামাল জব্দ, গ্রেফতার ১০

রাজধানীর নিউমার্কেট থানাধীন কাটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর রাস্তা থেকে অবৈধ ভাসমান দোকান ও মালামাল উচ্ছেদে ডিএমপির রমনা বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

রবিবার (১৮ মে ২০২৫ ) সড়কে যানজট নিরসন ও নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচল নিশ্চিতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহম্মেদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

রমনা বিভাগ সূত্রে জানা যায়, নিউমার্কেট থানাধীন কাটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর মূল সড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ ভাসমান দোকানপাট গড়ে উঠেছিলো এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল রাস্তায় ও ফুটপাতে ফেলে রেখেছিলো, যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিলো। বারবার নির্দেশনা সত্ত্বেও অবৈধ দোকানপাট ও মালামাল না সরানোয় গতকাল রবিবার রমনা বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা অবৈধ মালামালগুলো জব্দ করা হয়। এসময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে  ১০ জনকে গ্রেফতার ও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। অভিযানে মোট ২৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া যে সকল কাঠের চৌকি এবং প্লাস্টিক সামগ্রী অবৈধ দোকান ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হতো সেগুলো জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও রাস্তার উপর ফেলে রাখা মালিকানাবিহীন কিছু সবজি জব্দ করা হয়। পরবর্তীতে সবজিগুলো থানা পুলিশের উদ্যোগে আজিমপুর এতিমখানায় প্রদান করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন