বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার
logo

নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টার মামলায় সাকিব হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের শামছুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গত সোমবার রাতে পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নন্দীগ্রাম থানায় উপপরির্দশক মেহেদি হাসান। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোররাতে ভুক্তভোগী গৃহবধূর (৩৮) স্বামী কাঁচামাল ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলে, অভিযুক্ত সাকিব পার্শ্ববর্তী নির্মাণাধীন ঘরের জানালা দিয়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় গৃহবধূর শরীর স্পর্শ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তখন ওই গৃহবধূ চিৎকার করলে সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার মামলায় আসামি সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন