শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
জাতীয় নির্বাচনের পর তিন খাতে কাজ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
logo

নির্বাচনের পর তিন খাতে কাজ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর কী করবেন, সে বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি নির্দিষ্ট খাতে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকের সময় এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন শেষে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চান। জবাবে তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং থ্রি জিরো উদ্যোগ—এই তিনটি ক্ষেত্রে তিনি কাজ অব্যাহত রাখবেন।

ড. ইউনূস জানান, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।

তিনি আরও জানান, তরুণ উদ্যোক্তা তৈরিতে দীর্ঘদিন ধরে যে কার্যক্রম তিনি চালিয়ে আসছেন, সেটি আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার থ্রি জিরো উদ্যোগও চলমান থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই ফাউন্ডেশনের উদ্যোগেই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের নানা স্মৃতিও তুলে ধরেন তিনি।

এ ছাড়া ড. ইউনূস জানান, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। সেখানে ওশিয়ান রিসার্চ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি এ খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন।

খুঁজুন