বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী নগরবাসীর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ডিবির অভিযান: চার পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
logo

নগরবাসীর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ডিবির অভিযান: চার পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার অংশ হিসেবে গুলিস্তান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে  চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাসুদ মিয়া (৩৫) ২। মোঃ নজরুল ইসলাম (৪০) ৩। আলামিন (২২) ও ৪। মোঃ সজল মিয়া (৩৩)।

বুধবার (৪ জুন ২০২৫ ) গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, সম্মানিত মহানগরবাসীর নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন