বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নড়াইলের শামুক খোলা গ্রামের সালমান হত্যায় মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ
logo

নড়াইলের শামুক খোলা গ্রামের সালমান হত্যায় মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউপির শামুক খোলা গ্রামের যুবদল কর্মী বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার ১১ মে সকালে নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২০-২৫ জনকে আসামি করা হয়।
 
এ ঘটনায় উপজেলার শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মো. মশিয়ার রহমান মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার ৮ মে রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পাশের রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যান। এর মধ্যে রাত ১১টার দিকে সালমান বাড়িতে ফিরলেও আবার মোটরসাইকেল নিয়ে বের হন।
 
পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বলেন, আমার ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার চাই

খুঁজুন