ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে মাটি কাটার হিসাব নিকাশকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ভাতিজার দা'র কোপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কব্জি কর্তন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার দুপুরে মাটি কাঁটার হিসাব নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ দা দিয়ে তার চাচা রফিকুল ইসলামের উপর হামলা করলে দায়ের আঘাতে রফিকুল ইসলামের বাম হাতের কব্জি কেটে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
-খবরপ্রতিদিন/ সি.ব