শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা নাটোর প্রেসক্লাবের নব-নিবার্চিত নির্বাহী পরিষদ সদস্যদের বড়াইগ্রামে সংবর্ধনা
logo

নাটোর প্রেসক্লাবের নব-নিবার্চিত নির্বাহী পরিষদ সদস্যদের বড়াইগ্রামে সংবর্ধনা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ডা. মো: শামস উদ্দিন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন, নাটোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো: শহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার এনামুর রহমান চিনু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য আজিজুল হক টুকু, চলনবিল প্রেসক্লাব সভাপতি মো: আলী আককাছ, গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দিল মোহাম্মদ, বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাব সভাপতি মো: সাইফুর রহমান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি পিকেএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম প্রেসক্লাব সভাপতি মো: আবু মুসা এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ নির্বাহী পরিষদ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন