বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী নাশকতাকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এক এএসআই আহত
logo

নাশকতাকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এক এএসআই আহত

বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুইটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। 

জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণের এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমান পল্লবী থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ নুর ইসলাম আহত হন। আহত এএসআই নুর বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। সম্মানিত নগরবাসীর প্রতি আমাদের অনুরোধ এ সকল হীন দুষ্কৃতকারীদের সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করুন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন