বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
logo

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সায়েদ (৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

২৮ জানুয়ারী ২০২৬ রোজ বুধবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বির এর নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে আবু সায়েদকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবু সায়েদ নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। আবু সায়েদ মার্ডার মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। 

স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি সহ নানান অভিযোগ রয়েছে এবং ৫ টি  ডাকাতি মামলা বিদ্যমান রয়েছে। 
 নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে আবু সায়েদ কে আটক করা হয়েছে। সে এখন নাসিরনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে,আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

খুঁজুন