বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার
logo

নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায়।

আজ রোববার (১ জুন) বিকেলে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার নেছার আহদের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, পুলিশের করা দ্রুত বিচার আইনের মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ৩০ মে রাতে জামায়াতের চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করা হয়।

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস পাওয়ার প্রতিবাদে গত ২৮ মে বিকেলে কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পর সেখানে মিছিল নিয়ে আসে ‘শাহবাগবিরোধী ঐক্য’। দুই পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ দুজনকে পেছন থেকে লাথি মারেন আকাশ চৌধুরী। বিষয়টি পরবর্তীতে ফেসবুক ছড়িয়ে পড়ে।

ওই দিনের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন