বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ মৌলভীবাজারে সিটিটিসি কর্তৃক এক সাবেক সেনা সদস্য গ্রেফতার
logo

মৌলভীবাজারে সিটিটিসি কর্তৃক এক সাবেক সেনা সদস্য গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত একজন  চাকুরিচ্যুত সেনা সদস্য। 

শুক্রবার (১৫ মে) রাত ০১:৫০ ঘটিকায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চাকুরিচ্যুত সেনা সদস্য ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবি এর সাথে সক্রিয়ভাবে জড়িত।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ০৫ নং শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (১৫ মে ) রাত ০১:৫০ ঘটিকায়  তাকে  গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন