বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার
logo

মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারি জনি-রবিন গ্রুপের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাসির খান জনি (২৫) ও মোঃ রিপন মিয়া (২৪)।

শনিবার (৩১ মে ২০২৫ ) মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাসির খান জনি এবং মোঃ রিপন মিয়া কে গ্রেফতার করে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। একই সঙ্গে তারা কিশোর গ্যাং পরিচালনা এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নাসির খান জনি (২৫) মোহাম্মদপুর ও আদাবর থানার একাধিক মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন