বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী মোহাম্মদপুরে সাংবাদিকের ফোন ছিনতাই: গ্রেপ্তার ৩, চার পুলিশ প্রত্যাহার
logo

মোহাম্মদপুরে সাংবাদিকের ফোন ছিনতাই: গ্রেপ্তার ৩, চার পুলিশ প্রত্যাহার

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানায়। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার সাংবাদিকের মোবাইল উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন ইউসুফ(২৬), সিয়াম(২৩) ও জহুরুল(২২) । মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই জসিম উদ্দিন, এসআই আনারুল, কনস্টেবল মাজেদুল ইসলাম ও মো. নুরুন্নবী। তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে উপ-পুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী সাংবাদিক আহমাদ ওয়াদুদ নিজের ফেসবুক প্রোফাইলে ঘটনাটি উল্লেখ করেন। যা রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর-ই নড়েচড়ে বসে পুলিশ। পরে বিকেলে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন