মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব জাকির হোসেন, রমনা সার্কেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে ২৪/১১/২০২৫ ইং তারিখ ভোর বেলা মোহাম্মদপুর থানাধীন আসাদ গেইট মোড় ট্রাফিক পুলিশ বক্স এর সামনে রাস্তার উপর সৌদিয়া নামীয় যাত্রীবাহী বাসের ভিতর অভিযান পরিচালনা করে ১৪০০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত আলামত: ১। মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা- ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ।২। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল সেট-২টি।গ্রেফতারকৃত আসামীদের তথ্য:
০১। মোঃ পারভেজ মোশারফ (২৩), পিতা- মৃত রহমত আলী, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার।
০২। মোঃ মেজবাহ উদ্দিন (২১), পিতা- মোঃ সৈয়দ নুর, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার।
আসামীদের যেভাবে গ্রেপ্তার করা হয়: তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি একটি চক্র একে অপরের যোগসাজশে জনৈক দুইজন ব্যক্তি সৌদিয়া নামীয় যাত্রীবাহী বাসে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার গাবতলীতে আসতেছে। সময় ভোর ০৫:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন আসাদ গেইট মোড় ট্রাফিক পুলিশ বক্স এর সামনে রাস্তার উপর গাবতলী অভিমুখী সৌদিয়া নামীয় যাত্রীবাহী বাসটি আসলে সিগনাল পূর্বক বাস থামানো হয়।
রেইডিংপার্টির সদস্যদের সাথে নিয়ে বাসটিতে প্রবেশ করে বাসের ডান পাশে B-3, B-4 সিটে বসা অবস্থায় আসামী ০১। মোঃ পারভেজ মোশারফ (২৩) এবং ০২। মোঃ মেজবাহ উদ্দিন (২১) দ্বয়কে সময় ০৫:৩৫ ঘটিকায় রেইডিংপার্টির সহযোগিতায় বর্ণিত মাদক উদ্ধারপূর্বক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক জনাব জাকির হোসেন বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
-খবরপ্রতিদিন/ সি.ব