বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারিসহ গ্রেফতার ২৫
logo

মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারিসহ গ্রেফতার ২৫

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাফর (২২) ২। আল আমিন (১৯) ৩। আব্দুল্লাহ (২৩) ৪। বাচ্চু মিয়া (৪৮) ৫। আনোয়ার (৩৪) ৬। জাহিদ (২৪) ৭। কামাল (৩৮) ৮। মারুফ (২৮) ৯।  সাজু (২৬) ১০। আলম (২৬) ১১। সুবেল (২৩) ১২। সামির (১৮) ১৩। হাবিব (২৪) ১৪। লিমন (১৮) ১৫। শফিকুল (২১) ১৬। সাব্বির (১৮) ১৭। রবিউল (২৪) ১৮। ছানোয়ার (৪০) ১৯। আশিকুর (২২) ২০। ইমরান (৩৩) ২১।  সোহাগ (২০) ২২। আকরাম (২২) ২৩। সুমন (২৫) ২৪। মুজাহিদ (১৮) ও ২৫। ওয়ালিল্লাহ (২৩)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (১ জুন ২০২৫ ) সাঁড়াশি অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। এ সময় তাদের হেফাজত হতে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের  আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন