বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ মংলায় বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৭ জুয়ারীকে গ্রেফতার
logo

মংলায় বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৭ জুয়ারীকে গ্রেফতার

বাগেরহাটের মংলা থানা এলাকায় মিঠাখালী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার দুপুর আনুমানিক একটা বিশ মিনিটে এই অভিযান হয়।

জানা যায় পুলিশ সূত্রে, মিঠাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাখালী গ্রামের জনৈক শহিদুল ইসলামের বসতঘরের বারান্দায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: কাউসার শেখ (৩১), মোঃ রুস্তম শেখ (৪৭), মোঃ সবুর শেখ (৫৬), মোঃ নজরুল মোড়ল (৪৮), মোঃ মকবুল শেখ (৪৮), মোঃ শাহজাহান বক্স (৬৩) ও আঃ বাতেন শেখ (৩৬)।

পুলিশ অভিযানে তাদের কাছ থেকে ২ সেট তাস এবং জুয়া খেলার নগদ ৬,৫২০ টাকা উদ্ধার করা হয়।আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে তাসের মাধ্যমে জুয়া খেলার কার্যক্রম পরিচালনা করছিল এবং অবৈধ জুয়া কার্যক্রমের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট ও অবৈধ আর্থিক লেনদেনে জড়িত ছিল বলে পুলিশের দাবি।

এ বিষয়ে মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “মোংলা থানা পুলিশ নিয়মিতভাবে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

খুঁজুন