বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ মিরসরাইয়ে দিনদুপুরে গরু চুরি, আটক ১
logo

মিরসরাইয়ে দিনদুপুরে গরু চুরি, আটক ১

মিরসরাইয়ে দিনদুপুরে গরু চুরির সময় হাতেনাতে সাহাব উদ্দিন (৩২) নামের এক চোরকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাহাব উদ্দিন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনীর বাসিন্দা।

মাঠে বাঁধা অবস্থায় গরু চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজন সাহাব উদ্দিনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মিরসরাই থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। ভুক্তভোগী গরুর মালিক বেলাল হোসেন মিয়া বলেন, ‘আমার একটি গরু শুক্রবার বিকেলে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর
সহযোগিতায় চোরকে আটক করা সম্ভব হয়। এর আগেও এই এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খুঁজুন