বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে এক জন গ্রেফতার
logo

মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে এক জন গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মিরপুর বিভাগ। 

গ্রেফতারকৃতের নাম- জাহিদ হোসেন (২১)।

রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত রবিবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মিরপুর বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরন ও সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিলো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ।

খুঁজুন