কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ জানান, শনিবার গভীররাত ৩ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় একটি যৌথ অভিযান চলিয়ে ওই এলাকার কুখ্যাত ডাকাত জয়নাল (৪২) কে তার বাড়ি থেকে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।
আটক জয়নালের নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ৫ টি মামলা রয়েছে।জব্দকৃত আলামত ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখবে।
-খবরপ্রতিদিন/ সি.ব