বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা মাগুরায ও শ্রীপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
logo

মাগুরায ও শ্রীপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় জুলাই শহীদ দিবস   উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ  মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা পরিষদ মাগুরা। সভায় জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান, সদর উপজেলা  নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। 

এ সময় জুলাই আগস্টে নিহত শহীদ পরিবারের সদস্যরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জুলাই আগস্ট  গণঅভ্যথানে  নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অপরদিকে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে  জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব বকর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়াঁর্দার  , সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের  আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুল হোক,রোহান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় শহিদ পরিবারের সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা বিভিন্ন শ্রনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন