বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা মাগুরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
logo

মাগুরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪ জুলাই সোমবার, দুপুরে মাগুরার  ঢাকা খুলনা মহাসড়কের  রোড ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের শ্লুইজগেট সংলগ্ন নির্ধারিত স্থানে “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরার জেলা প্রশাসক  মোঃ অহিদুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, মাগুরার বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, জুলাই শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে। যা দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন