রাজধানীর মাদারটেকে গরিব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয়। তিনি দাবি করেন, বিএনপি একটি জনমুখী দল হিসেবে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শনিবার আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুর রশিদ বলেন, এ ধরনের কার্যক্রম কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ থেকেই দলীয় নেতাকর্মীরা মানবসেবায় উদ্বুদ্ধ হয়েছেন। তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, সমাজের বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের মানসিকভাবে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, হুইলচেয়ার বিতরণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চলাচলে স্বনির্ভরতা বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আচরণ ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে দলকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মাদারটেকে হুইলচেয়ার বিতরণ: ‘অপপ্রচারে দুর্বল হবে না বিএনপি’; হাবিবুর রশিদ
মাদারটেকে হুইলচেয়ার বিতরণ: ‘অপপ্রচারে দুর্বল হবে না বিএনপি’; হাবিবুর রশিদ
রাজধানীর মাদারটেকে গরিব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয়। তিনি দাবি করেন, বিএনপি একটি জনমুখী দল হিসেবে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শনিবার আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুর রশিদ বলেন,
এ ধরনের কার্যক্রম কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ থেকেই দলীয় নেতাকর্মীরা মানবসেবায় উদ্বুদ্ধ হয়েছেন। তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, সমাজের বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের মানসিকভাবে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন, হুইলচেয়ার
বিতরণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চলাচলে স্বনির্ভরতা বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আচরণ ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে দলকে আরও শক্তিশালী করতে হবে। তিনি মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত