বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ কুমিল্লায় মুদি দোকানির কাছে কোরবানির গরু কেনার জন্য কথিত সাংবাদিকের চাঁদা দাবি
logo

কুমিল্লায় মুদি দোকানির কাছে কোরবানির গরু কেনার জন্য কথিত সাংবাদিকের চাঁদা দাবি

কুমিল্লার ব্রাহ্মণাপাড়ার শশীদল এলাকার  মুদি দোকানি রফিকের কাছে ফোন করে কোরবানির গরু কেনার জন্য  চাঁদা দাবির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক রেজাউল করিম এর বিরুদ্ধে । রেজাউল করিম কুমিল্লা ক্রাইম বার্তা নামে একটি ফেইজবুক পেইজ খুলে টাকার বিনিময়ে নিউজ করা সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে আসছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা । এছাড়া রেজাউলের বিরুদ্ধে বিভিন্ন প্রতারনা অভিযোগ রয়েছে । বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে রেজাউলের প্রতারণা নিয়ে একাদিক সংবাদ প্রকাশ হলেও রেজাউল সাংবাদিকতার দাপট দেখিয়ে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় । 

সম্প্রতি কথিত এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকার  মুদি দোকানি রফিক মিয়ার কাছে কোরবানির গরু কেনার জন্য  চাঁদা দাবি করেছে । এই অভিযোগের বিষয়ে মুদি দোকানি রফিক মিয়া জানান , তার বাড়ি ও দোকান শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় হওয়ায় ,তার দোকানের আশপাশের রাস্তায় মাদক বিক্রি হয়ে থাকে । এরই প্রেক্ষিতে মাদক ব্যাবসার সাথে রফিক মিয়া’কে জড়িয়ে কথিত এই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রচার করে । এরপর এই সংবাদ দেখিয়ে রফিক মিয়ার কাছে কোরবানির গরু কেনার জন্য টাকা দাবী করে । টাকা দিতে রফিক মিয়া অস্বীকৃতি জানালে বিভিন্ন হুমকি ধমকি দেয় এই কথিত সাংবাদিক । ভূক্তভোগী রফিক মিয়া আরো জানান তার কাছে কথিত এই সাংবাদিকের চাঁদা দাবির কল রেকর্ড রয়েছে ।

এই বিষয়ে স্থানীয়রা জানান কথিত সাংবাদিক রেজাউল করিম  এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় স্থানীয়দের মাদক ব্যাবসার জড়িয়ে সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে থাকে । স্থানীয়দের দাবী বিষয়টি সুষ্ঠ তদন্ত করে কথিত এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবে প্রশাসন ।

খুঁজুন