কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০ টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
গতসোমবার বেলা ১২ টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন।তিনি জানান, গ্রেপ্তার ৫ জনই পেশাদার ছিনতাইকারি।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মোঃ বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মোঃ সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মোঃ সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মোঃ সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান,গত রবিবার বিকালে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে টাঙ্গাইলের এক পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় ।
ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাই চক্রের ৫ জন পেশাদার ছিনতাইকরীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান তিনি।
-খবরপ্রতিদিন/ সি.ব