র্যাপিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৯ জুন দুপুরে কিট শেষ হয়ে যাওয়ায় পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে ৫ হাজার কিট চেয়ে চিঠি পাঠিয়েছে।
পিসিআর ল্যাবও বিকল থাকায় বিকল্প পরীক্ষার সুযোগ নেই। বর্তমানে উপসর্গযুক্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খুলনায় এ পর্যন্ত চার জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছেন।
-খবরপ্রতিদিন/ সি.ব