বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ চার সন্ত্রাসী গ্রেফতার
logo

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ চার সন্ত্রাসী গ্রেফতার

বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ গতকাল রাত ০১টা ৩০ মিনিট হতে ভোর ০৫ ঘটিকা পর্যন্ত নগরীর টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ১) সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪) পিতা-বাবুল মোল্লা, সাং তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ২) তৌহিদুর রহমান (৪২), পিতা-মৃত শেখ হাবিবুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ৩)  আরিফ হোসেন (৩১), পিতা-শফিকুল ইসলাম মোল্লা, সাং-তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলন এবং ৪) তাসফিকুর রহমান (১৯), পিতা-তৌহিদুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনাসদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি,০১টি রিভলবার,০১টি শর্টগান,০৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয়  ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা  করা হয়েছে।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা. আসামীদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। 

প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় সন্ত্রাসী বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন