বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন
logo

খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন

দুই বছর আগে বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

আজ বৃহস্পতিবার ২৬ জুন বেলা ১২টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেয় তার আইনজীবী সৈয়দ শামীম হাসান। আবেদনের বিষয়ে আদালত বিকাল তিনটায় আদেশ দেবেন বলে তিনি জানান।

আইনজীবী সৈয়দ শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাবে বিএনপির কর্মসূচি লাঠিচার্জ ও গুলি করে পণ্ড করে দিয়েছিল পুলিশ। 

এ ঘটনায় বাদী শফিকুল আলম তুহিনসহ ৫০ থেকে ৬০ জন আহত হন এবং ৯ জনকে আটক করা হয়। শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে মামলায়।

মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা.সাবেক এমপি. মন্ত্রী. আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন