খুলনা নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধের জন্য খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ইমাম পরিষদ। গতকাল সোমবার ৩০ জুন সকালে ইমাম পরিষদের নেতারা এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, খুলনা শহরের অত্যন্ত ব্যস্ত স্থান বাবরি চত্বরে (শিববাড়ি মোড়) ও পরিত্যক্ত জিয়া হল এলাকায় মাসব্যাপী মেলার আয়োজনের চেষ্টা চলছে। অতীতে আমরা দেখেছি যেখানেই মেলার আয়োজন করা হয়েছে সেখানেই নগ্নতা ও অনৈতিকতা থাকে।
লটারি, জুয়াসহ অনেক অসামাজিক ও অনৈসলামিক কাজ চলে থাকে। ফলে সমাজে ও রাষ্ট্রে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এ ধরনের কোনো মেলার অনুমতি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।
এ সময় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.এফ.এম নাজমুস সউদ.মাওলানা নাসির উদ্দিন কাসেমী.অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান. মাওলানা মুশফিকুর রহমান.মাওলানা আনোয়ারুল আজম, মোল্লা মিরাজুল হক.মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হেকমত উল্লাহ মাদানী.ডক্টর মুফতি আব্দুর রহিম. মুফতি জিহাদুল ইসলাম প্রমুখ।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনায় জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
খুলনায় জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
খুলনা নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল প্রাঙ্গণে মেলার আয়োজন বন্ধের জন্য খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ইমাম পরিষদ। গতকাল সোমবার ৩০ জুন সকালে ইমাম পরিষদের নেতারা এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, খুলনা শহরের অত্যন্ত ব্যস্ত স্থান বাবরি চত্বরে (শিববাড়ি মোড়) ও পরিত্যক্ত
জিয়া হল এলাকায় মাসব্যাপী মেলার আয়োজনের চেষ্টা চলছে। অতীতে আমরা দেখেছি যেখানেই মেলার আয়োজন করা হয়েছে সেখানেই নগ্নতা ও অনৈতিকতা থাকে। লটারি, জুয়াসহ অনেক অসামাজিক ও অনৈসলামিক কাজ চলে থাকে। ফলে সমাজে ও রাষ্ট্রে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এ ধরনের কোনো মেলার অনুমতি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।এ সময় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.এফ.এম নাজমুস সউদ.মাওলানা নাসির উদ্দিন কাসেমী.অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান. মাওলানা মুশফিকুর রহমান.মাওলানা আনোয়ারুল আজম, মোল্লা মিরাজুল হক.মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হেকমত উল্লাহ মাদানী.ডক্টর মুফতি আব্দুর রহিম. মুফতি জিহাদুল ইসলাম প্রমুখ।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত