বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ খুলনায় মাদক মামলায় এক যুবকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা
logo

খুলনায় মাদক মামলায় এক যুবকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা

খুলনার আদালতে আসামি মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড  দিয়েছেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।সাজাপ্রাপ্ত আসামি যশোর জেলার পালবাড়ি মুর্তির মোড়ের বাসিন্দা মো. শাহাজাহান আলীর ছেলে। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল না। আজ বুধবার ২৮ মে দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ মে সকাল ৮ টার দিকে নগর পরিবহনের একটি বাস খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টের সমানে দিয়ে ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ওই পরিবহনের মাঝামাঝি বসা একজন যাত্রীকে পুলিশের সন্দেহ হলে পথেরবাজার চেকপোষ্টে নামানো হয়। ওই যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ হতে ৩০ বোতল ফেন্সিডিল বের করে দেয়। 

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করে ওই ফেন্সিডিল বিক্রি উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছে।ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় খানজাহান আলী থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন,যার নং ৬। তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন