রহিম নগর গাজী মেমোরিয়াল হাই স্কুল এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন হোসেন (২৫) নামে এক ভুয়া ডিজিএফআই সদস্য এবং তার আশ্রয়দাতা মান্নান হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ সোমবার ২১ জুলাই বিকেল ০৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বাধীন হোসেন গত ৫ আগস্ট থেকে রুপসা থানাধীন রহিম নগর এলাকায় মান্নান হোসেনের বাড়িতে অবস্থান করছিল। এ সময়ে তিনি নিজেকে সেনাবাহিনী এবং ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করতেন।
স্বাধীন হোসেনের বাবা সেনাবাহিনীর সিভিল কর্মচারী হিসেবে কুকের দায়িত্বে নিযুক্ত ছিলেন। সেই সূত্রে স্বাধীন হোসেন সেনাবাহিনীর পোশাক ও ভুয়া আইডি কার্ড সংগ্রহ করে নিজেকে সেনাসদস্য বা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।পরবর্তীতে আটককৃত স্বাধীন হোসেন ও তার আশ্রয়দাতা মান্নান হোসেনকে খুলনা সেনাবাহিনী কন্টিনজেন্টের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের পর সেনাবাহিনীর সদস্যরা মান্নান হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি লাইসেন্সপ্রাপ্ত এয়ারগান উদ্ধার করেন বলে জানা যায়।
আটককৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানার চুরা মনকাটি ইউপির পালবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে ভুয়া ডিজিএফআই সদস্য স্বাধীন হোসেন ও খুলনার রুপসা থানার রহিম নগর ইউপির মৃত হিরো বেপারির ছেলে আশ্রয়দাতা মান্নান হোসেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনার রুপসা রহিমনগরে দুই জন ভুয়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী
খুলনার রুপসা রহিমনগরে দুই জন ভুয়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী
রহিম নগর গাজী মেমোরিয়াল হাই স্কুল এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন হোসেন (২৫) নামে এক ভুয়া ডিজিএফআই সদস্য এবং তার আশ্রয়দাতা মান্নান হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী।আজ সোমবার ২১ জুলাই বিকেল ০৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বাধীন হোসেন গত ৫ আগস্ট থেকে রুপসা থানাধীন রহিম নগর এলাকায় মান্নান হোসেনের বাড়িতে অবস্থান করছিল। এ সময়ে তিনি নিজেকে
সেনাবাহিনী এবং ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা আদায় করতেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করতেন। স্বাধীন হোসেনের বাবা সেনাবাহিনীর সিভিল কর্মচারী হিসেবে কুকের দায়িত্বে নিযুক্ত ছিলেন। সেই সূত্রে স্বাধীন হোসেন সেনাবাহিনীর পোশাক ও ভুয়া আইডি কার্ড সংগ্রহ করে নিজেকে সেনাসদস্য বা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।পরবর্তীতে আটককৃত স্বাধীন হোসেন
ও তার আশ্রয়দাতা মান্নান হোসেনকে খুলনা সেনাবাহিনী কন্টিনজেন্টের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের পর সেনাবাহিনীর সদস্যরা মান্নান হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি লাইসেন্সপ্রাপ্ত এয়ারগান উদ্ধার করেন বলে জানা যায়। আটককৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানার চুরা মনকাটি ইউপির পালবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে ভুয়া ডিজিএফআই সদস্য স্বাধীন হোসেন ও খুলনার রুপসা থানার রহিম নগর ইউপির মৃত হিরো বেপারির ছেলে আশ্রয়দাতা মান্নান হোসেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত