বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ খুলনার ডুমুরিয়ায় পুলিশের এসআই পরিচয় সুমন বাবু নামের এক যুবক কে গ্রেফতার করেছে
logo

খুলনার ডুমুরিয়ায় পুলিশের এসআই পরিচয় সুমন বাবু নামের এক যুবক কে গ্রেফতার করেছে

খুলনার ডুমুরিয়ায় পুলিশের এসআই পরিচয় শরিফ আছাদুর পান্না ওরফে সুমন বাবু (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ২৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে মিকশিমিল বাজারের রেজাউল করিমের সরদার স্টেশনারী দোকান থেকে তাকে আটক করা হয়। উক্ত ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা রেকর্ড হয়েছে।

গ্রেপ্তারকৃত শরিফ আছাদুর পান্না সাতক্ষীরা সদর থানার নারানজোল এলাকার রেজাউল করিমের ছেলে।

জানা যায়, উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল বাজারের সরদার স্টেশনারী দোকানে যেয়ে নিজেকে ডুমুরিয়া থানার পুলিশের এসআই পরিচয় দিয়ে বলে দোকানে অবৈধ অনেক মালামাল রয়েছে। প্রথমত নিজেকে এসআই মনির পরিচয় দেয়। 

এরপর তার কাছে পুলিশের একটি আইডি কার্ড দেখতে পায়। সেখানে তার নাম এসআই ইমরান ওরফে বাবু দেখা যায়। তার কাছে একটি হ্যান্ডকাপ ও একটি খেলনা পিস্তল ছিলো। দোকানদারের সন্দেহ হলে স্থানীয় লোকজনকে ডাক দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে ভুয়া ওই এসআইকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

এ বিষয়ে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহাজান জানান, মিকশিমিল বাজারে একটি কসমেটিক্স দোকানে পুলিশের ভুয়া এসআই পরিচয় দানকারী শরীফ আছাদুর পান্না ওরফে সামুন বাবু নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি হ্যান্ডকাপ, একটি পুলিশ আইডি কার্ড ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন