বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা খুলনা-মোংলা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালী ব্রীজ ও বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদে পরিণত
logo

খুলনা-মোংলা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালী ব্রীজ ও বাসস্ট্যান্ড এখন মরণ ফাঁদে পরিণত

খুলনা-মোংলা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কের জনবহুল ও গুরুত্বপূর্ণ কাটাখালী বাসস্ট্যান্ড চত্বর এবং যুগীখালী নদীর উপর নির্মিত কাটাখালী ব্রীজটি এখন চরম ঝুঁকিপূর্ণ। 

পিচঢালা রাস্তা ভেঙেচুরে একাকার হয়ে পড়ায় এই দু’টি স্থান এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কাটাখালী বাসস্ট্যান্ড চত্বর এবং কাটাখালী ব্রীজটি যদি অতিদ্রুত সংস্কার বা মেরামত না করা হয় তাহলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ারসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশাংকা রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুর ০৪টা ৩০ মিনিটে সরজমিনে গিয়ে দেখা যায়. গত কয়েক দিনের ভারী বর্ষণে কাটাখালী বাসস্ট্যান্ড চত্বরের পূর্বপাশে অথাৎ পুলিশ বক্স ও যাত্রী ছাউনীর সামনের রাস্তায় পানি জমে পিচ ও পাথর উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে।
 ঐ গর্তের মধ্যে পড়ে অনেক পথচারী দুর্ঘটনার কবলে পড়ছেন। শুধু তাই নয়.মটর সাইকেল.অটোভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন উল্টে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটেই চলেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন