শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল
logo

খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকাল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড় ব্রীজের পাশে মাঠে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷  

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোড়লসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। 

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, "আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সমগ্র দেশ দোয়ায় মগ্ন! আমরা সবার কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ,  আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।" 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন