জামালপুরের মেলান্দহে নাশকতা এবং স্থানীয় এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া মেলান্দহ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালা (৩৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানা পুলিশ নাশকতার অভিযোগ দায়ের করা মামলা এবং স্থানীয় একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মালিহা আক্তার মালাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে মেলান্দহ পৌরসভার নাথপাড়া তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালিহা আক্তার মালা পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। সে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করার পাশাপাশি তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, নাশকতার অভিযোগে মেলান্দহ থানায় দায়ের হওয়ার মামলা নং-২০, তারিখ-২০.১০.২০২৪ খ্রিঃ ও স্থানীয় এক মামলায় ওয়ারেন্টের আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার হওয়া মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার যুবমহিলা লীগ নেত্রী কারাগারে
জামালপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার যুবমহিলা লীগ নেত্রী কারাগারে
জামালপুরের মেলান্দহে নাশকতা এবং স্থানীয় এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া মেলান্দহ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালা (৩৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানা পুলিশ নাশকতার অভিযোগ দায়ের করা মামলা এবং স্থানীয় একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মালিহা আক্তার মালাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর
আদেশ দেন।গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে মেলান্দহ পৌরসভার নাথপাড়া তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালিহা আক্তার মালা পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। সে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করার পাশাপাশি তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত আছেন।জানা যায়, নাশকতার
অভিযোগে মেলান্দহ থানায় দায়ের হওয়ার মামলা নং-২০, তারিখ-২০.১০.২০২৪ খ্রিঃ ও স্থানীয় এক মামলায় ওয়ারেন্টের আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার হওয়া মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত