বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী জাক জমক আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির অনুষ্ঠান উদযাপিত
logo

জাক জমক আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির অনুষ্ঠান উদযাপিত

রাজধানীর ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচা মিলনায়তনে বেলা ৪ টায় প্রায় পাচ শতাধিক ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সরাসরি অংশগহনে শুরু হয় গুরুর বাড়ি কিডস কমিউনিটি আয়োজিত বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য  ড: আনিসুজ্জামান।কিছুটা শারিরীক দুর্বলতার কারনে ভার্চুয়ালি অনুষ্ঠান উদ্ভোদন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক আমি'র খোজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা; হারুন অর রশিদ।   আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল  মো;: আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মো: মাঈনুদ্দীনের পরিচালনায় লার্ন টুডে লীড টুমরো  প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী।

শিশু কিশোরদের অংশগ্রহনে মুখরিত এই অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থীদের পাশাপাশি সফল মায়েদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। মহতি এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  প্রাইমএশিয়া  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বসকো স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জাগ্রত ব্যবসায়ী  ও জনতা বাংলাদেশ'র চেয়ারম্যান শিহাব রিফাত আলম, বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট  সেক্রেটারি মো মনির হোসেন,খিলগাও মডেল কলেজের বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান  অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, খিলগাঁও সোসাইটির সভাপতি নইম ভুইয়া,বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনু মং মারমা,  গুরুর বাড়ির সিইও প্রফেসর ড,শহীদ মঞ্জু, হিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন  পি আর ও সালাহউদ্দিন খান।

অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যতম সদস্য মো:সোলাইমান, এফ এইচ সবুজ,বাবলু শেখ,মোক্তার হোসেন, খান রাসেল শিশির,কো-অর্ডিনেটর হাসান সহ সকলে অক্লান্ত পরিশ্রম করে মিলনায়তনে এবং বাইরে মেলার চমৎকার আয়োজন করেন।

খুঁজুন