বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সবুজ (৩২) রাজধানীর রায়েরবাগ হতে র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সবুজ (৩২) রাজধানীর রায়েরবাগ হতে র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার

ভিকটিম মো: জুয়েল হাওলাদার (৩০) গত ২৭/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১৯.০৫ ঘটিকায় বাসা হতে বেড় হয়ে রিক্সাযোগে শশুর বাড়ি যাওয়া উদ্দেশ্যে রওনা হলে রাজধানীর কদমতলী থানাধীন রইস নগর এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে আসামী মো: সবুজ মিয়া (৩২)’সহ অপরাপর আসামীগণ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও লাঠিসোটা সহকারে সজ্জিত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক রক্তাক্ত জখম করে।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ০৩, তারিখ- ০২/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৯/০৬/২০২৫ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ মুজাহিদ নগর এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ সবুজ মিয়া (৩২), পিতা- আবুল মিয়া, সাং- দক্ষিণ জনতা (রইস নগর), থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন