বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির টাকায় ক্রয়কৃত মোটরসাইকেল উদ্ধার
logo

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির টাকায় ক্রয়কৃত মোটরসাইকেল উদ্ধার

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির টাকায় ক্রয়কৃত মোটরসাইকেল উদ্ধার  

গত শুক্রবার (১ আগস্ট ২০২৫ ) গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে রাজধানীর গোপীবাগ এলাকা হতে অপুকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ আগস্ট ২০২৫ তারিখ মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হলো ।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত জানে আলম অপু চাঁদাবাজির টাকা দিয়ে একটি ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করেছে মর্মে স্বীকার করেছে । অপুসহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নগদ অর্থ উদ্ধারের চেষ্টা এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন